বিচ্ছেদের পর মন ভালো রাখবে যে ৫টি উপায়!

brk_up_bdpডেস্ক রিপোর্ট: শীতের মৌসুমের এই উৎসবের মেজাজে কেউ তার সঙ্গীকে নিয়ে অথবা কেউ হয়তো সঙ্গী খুঁজতে ব্যস্ত৷ আবার সেখানেই কেউ হয়তো সম্পর্কের বিচ্ছেদের পর নিজেকে চার দেওয়ালের ভেতর বন্দি করে ফেলেছে৷ এই তালিকার ভেতর যদি আপনি বা আপনার কেউ থেকে থাকেন তাহলে তার জন্য নীচের পরামর্শগুলো কিন্তু উপকারে আসতে পারে৷ সেই সঙ্গে চোখ বুলিয়ে নিতে পারেন কিন্তু আপনি নিজেও৷ আপনারও হয়তো কাজে লাগতে পারে এই পরামর্শগুলো-

১। সোশ্যাল মিডিয়াকে বিদায়–

একেবারের জন্য এমনটা করতে বলা হচ্ছে না৷ কিছুদিনের জন্য এটা করতে পারলে আখেরে আপনার মনই ভালো থাকবে৷ বন্ধুবান্ধবদের পার্টি, প্যাচ-আপ, বিয়ে এসব ছবি দেখা থেকে খানিক চোখকে বিরতি দিলে, মনেও তার ভালো প্রভাব পড়বে৷ পারলে বাছাই করা কাছের বন্ধুদের সঙ্গে ইনডিভিজুয়ালি যোগাযোগ রাখুন৷

২। মনের দুয়ার খোলা রাখুন–

সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মানে এই নয়, সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা৷ বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা পারিবারিক অনুষ্ঠান, অথবা আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ, একটু যাওয়ার চেষ্টা করুন৷ কে জানে, হয়তো সেখানেই পেয়ে যেতে পারেন আপনার মিঃ অথবা মিসেস রাইটকে৷

৩। নিজের চরকায় তেল দাও–

কিছুদিন এমন মেজাজেই চলুন৷ অপ্রস্তুত হতে পারেন এমন অনেক প্রশ্নই বুলেটের মতো আসবে আপনার দিকে৷ ম্যাট্রিক্সের কায়দায় জাস্ট কাটিয়ে দিন৷সমান্তরালে কানের সদ্ব্যবহারের টাইম এসে গিয়েছে মনে করে এপার ওপার করে দিন যাবতীয় প্রশ্নবান৷ দেখবেন একটু হলেও হালকা লাগছে৷

৪। নতুনের টানে–

কোনও খোঁজ নয়, মনকে শুধু আরও একটু মেলে ধরুন৷ আরও অনেক বেশি সময় দিন বন্ধু-পরিবার-পরিজনকে৷ নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলুন সুযোগ পেলে৷ নিজের প্রতিভা, যা প্রেমের চাপে বসে গিয়েছিল অথবা ধুলো পড়ে গিয়েছিল, সেগুলো একটু ঘষেমেজে নিন এই বেলা৷কাজে থাকলে কিন্তু মন অনেক ভালো থাকে৷ বিশেষ করে তা যদি আপনার প্যাশন হয়, তাহলে তো কথাই নেই৷

৫। খানা-পিনা-আড্ডা–

এক অব্যর্থ দাওয়াই কিন্তু খাবার৷ মন খারাপ থাকলে, একটু খাওয়াদাওয়া, আর আড্ডাতে মন সংযোগ করেই দেখুন, তবে তা অবশ্যই সীমার মধ্যে৷ আড্ডা, গসিপ, পিএনপিসি কিন্তু এসময়টা কাটিয়ে উঠতে অনেক সাহায্য করে৷ আর যদি শপিং ভালোবাসেন তাহলে তো কথাই নেই৷ আপনার মন একটু হলেও আরাম পাবে৷

 

 

মিতু/বিবি নিউজ/১০২৮

Related posts

Leave a Comment