ডেস্ক রিপোর্ট: চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ডেংফেং নগরীতে বুধবার সন্ধ্যায় একটি কয়লা খনি ধসে পড়েছে। এতে অন্তত ৫ জনের প্রাণহানি এবং সাত জন আটকা পড়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। স্থানীয় নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, বুধবার রাত ৯ টায় ডেংফেং ভিত্তিক জিংগিউ কোল মাইনিং কো. লি. কয়লাখনিতে একটি পাইপ লাইনের সম্প্রসারণের কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
মিতু/বিবি নিউজ/৯৪৮
