এমপি লিটন হত্যায় আটক ৩

112871_11285ডেস্ক রিপোর্ট:  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।শনিবার রাতে উপজেলার বামনডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশে ঘটনার পর থেকে অভিযানে আছে পুলিশের বেশ কয়েকটি টিম। পরে আটকদের নাম ও অভিযানের বিষয়ে জানানো হবে।

শনিবার সন্ধ্যায় এমপি লিটন সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের নিজ বাড়ির অতিথি কক্ষে বসে ছিলেন।

মুখোশধারি তিন জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এমপির উঠানে এসে গাড়ি রেখে অতিথি কক্ষে ঢুকে এমপিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পর পর ৩টি গুলি তার শরীরে লাগে। এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৭টা দিকে তিনি মারা যান।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/৮৩৩

Related posts

Leave a Comment