আশুলিয়ায় রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রতিনিয়িত বাড়ছে দুর্ঘটনা


স্টাফ রিপোর্টার,১৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় একটি রাস্তার মাঝ খানে বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রতিনিয়িত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে করে যানবাহন ক্ষতি হওয়ার পাশাপাশি নানা বয়সী মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন। রাস্তায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার পরেও বৈদ্যুৎতিক খুঁটিগুলো সড়ানোর কোন উদ্যোগ নিচ্ছেনা স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস।
এলাকাবাসী বলছে,আশুলিয়ার বাগবাড়ী থেকে আঁকা বাকা ভাবে বয়ে গেছে ডিইপিজেড পর্যন্ত একটি রাস্তা। দীর্ঘদিন পরে হলেও ভাঙ্গাচুড়া রাস্তাটি পিচ ডালাই করে নির্মাণ করে মানুষ চলাচলের উপযোগী করা হলেও রাস্তার মাঝ খানে বৈদ্যুতিক খুঁটি হওয়ায় রাস্তা ব্যবহারকারী মানুষজনের মাঝে দেখা দিয়েছে চরম আতঙ্ক কারণ রাতে ও দিনে প্রতিনিয়ত রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছেন ও মানুষজন আহত হচ্ছেন। পুরো রাস্তাটির বিভিন্ন স্থানে রয়েছে বৈদ্যুতিক খুঁটি।
আঁকা বাকা হওয়ায় পুরো রাস্তাটি স্থানীয় মানুষজের মাঝে ভিন্ন রকম সৌন্দর্য বৃদ্ধি করেছে সড়ক ব্যবহারকারীদের মাঝে। দুর থেকে মনে হবে এটা কোন পাহাড়ী রাস্তা। প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে গার্মেন্টস শ্রমিকসহ অসখ্য মানুষের চলাচল। স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটিগুলো সড়ানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসে বললেও বিদ্যু অফিস কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে পল্লী বিদ্যু অফিস রাস্তার মাঝ খান থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো সড়িয়ে নিবে বলে আশা করেন এলাকাবাসী।

Related posts

Leave a Comment