সাভারের আশুলিয়ায় আখের বাম্পার ফলন


স্টাফ রিপোর্টার,১৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় এবার আখের বাম্পার ফলন হয়েছে। লাল মাটিতে উৎপাদিত এই আখের চাহিদাও রয়েছে বাজারে প্রচুর। জানা যায় আশুলিয়ার গকুলনগর এলাকায় প্রায় এক বিঘা জমিতে আখ চাষ করেন হতদরিদ্র কৃষক আব্দুল ওহাব। আখের বাম্পার ফলন হয়েছে এবার তার। বাজারে প্রতিটি পিচ আখ ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। আখ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। সুস্বাদু ও মিষ্টি হওয়ায় এই আখ বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন মানুষ। এছাড়া তিনি আখ বাগানে আখের পাশাপাশি পেঁপেও চাষ করেছেন। পেঁপেরও বাম্পার ফলন হয়েছে। তার এই সফলতা দেখে ওই এলাকার অনেক বেকার যুবক আখ ও পেঁপে চাষে আগ্রহী হয়েছেন।
আখ চাষিকে উপজেলা কৃষি অফিস সবধরণের সুযোগ সুবিধা দিচ্ছেন বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ।

Related posts

Leave a Comment