২০২২ সালে ভূমিহীনদের ৭ লক্ষ ঘর প্রদান করবে সরকার :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৫ জুলাই,২০২১(বিবিনিউজ ):২০২২ সালে দেশে নতুন করে যাদের জমি আছে ঘর নেই তাদেরকে সাত লক্ষ নতুন দুর্যোগ সহনীয় ঘর করে দিবে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সকালে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় লোজকজনের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে মোট আট লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে এর মধ্যে দুই লক্ষ ৯২ হাজার ভূমিহীন ও গৃহহীন। এদের মধ্যে অনেক উপকার ভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে বাকিগুলো নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে চাবি হস্তান্তর করবেন। তিনি আরও বলেন আরও এক লক্ষ ঘর সারা দেশে নতুন করে দেওয়া হলে এই প্রকল্প শেষের দিকে নিয়ে যাওয়া যাবে ।

Related posts

Leave a Comment