টানা বৃষ্টিতে সাভারে ব্যাপক জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার,৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): টানা বৃষ্টিতে সাভার ও আশুলিয়ায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেই সাথে পানি প্রবাহের বিভিন্ন খাল দখল করার ফলে শ্রমিক কলোনাীসহ বিভিন্ন ঘর বাড়ি এখন পানির নিচে। এতে করে গার্মেন্টস শ্রমিকসহ কয়েক লক্ষ মানুষ পানি বন্দি হয়ে জীবন যাপন করছেন। বৃষ্টির পানিতে বিভিন্ন পোশাক কারখানার ময়লা মিশ্রিত পানি মিশে যাওয়ার শিশু বয়স্ক ব্যক্তিসহ নানা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
এলাকাবাসী বলছে,সাভার ও আশুলিয়ায় টানা কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন বাড়ি ঘর তলিয়ে গেছে এতে করে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বাড়ি ঘরে থাকা লোকজন। পানি প্রবাহের খাল গুলো প্রভাবশালী ব্যক্তিরা দখল করার ফলে এই জলাবন্ধতা দেখা দিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। এদিকে টানা বৃষ্টিতে ঢাকা আরিচা মহাসড়ক,নবীনগর চন্দ্রা মহাসড়ক,বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে খানা খন্দে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বিভিন্ন গাড়ি সড়ক দুর্ঘটনার পাশাপাশি মানুষজন আহত হচ্ছে। এছাড়া সিএনবি,আশুলিয়া ও বিশমাইল জিরাবো সড়কেও ব্যাপক জলাবন্ধতা দেখা দিয়েছে। সড়ক ব্যবহারকারীরা পড়েছে চরম দুর্ভোগে। জনগনের দুর্ভোগে লাগবে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

Related posts

Leave a Comment