নায়িকা পরীমণির দায়ের করা মামলার আসামী নাসির ও অমির জামিন মঞ্জুর


স্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২১(বিবিনিউজ ): ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে ঢাকা জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট {সিজিএম}শাহজাদি তাহমিনা জামিন মঞ্জুর করেছেন । আজ আসামীদের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত এ রায় দেন। গত ২দিন পূর্বে এ মামলার বাদী পরিমনি মামলার তদন্তে অগ্রগতি এবং অভিযোগের বিস্তারিত জানাতে সাভার মডেল থানায় এসে ছিলেন।
ইতিপূর্বে চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। গত বুধবার রাতে আদালত থেকে তাদেরকে পুলিশের প্রিজন ভ্যানে করে সাভার মডেল থানায় আনা হয়।
গত বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
কোর্ট পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন সাভার মডেল থানায় পরীমণির দায়ে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি এর জামিন হয় ।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে প্রেরণ করাহয়।
গত ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমণি অভিযোগ করেন, ৯ জুন সাভারের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে উঠে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ জুন পরীমণি বাদী হয়ে সাভার থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

Related posts

Leave a Comment