সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ২ ডাকাত গ্রেফতার

        

স্টাফ রিপোর্টার,২১ জুন ২০২১(বিবিনিউজ): সাভারে একটি বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত দুই ডাকাত সদস্যকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটক দুই ডাকাত সদস্য হলেন অপু ও সুমন। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়,সাভারের ইমান্দিপুর এলাকায় একদল ডাকাত আব্দুল মোতালেব নামের এক ব্যক্তির বাড়িতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ টাকা পয়সা ও মুল্যবান মালামাল লুটপাট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিয়ে ডাকাত সদস্য অপু ও সুমনকে দেশীয় অস্ত্রসহ আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করলেও অন্য ডাকাতরা এসময় পালিয়ে যায়। এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন আল আমিন বলেন,আটক ডাকাত সদস্যদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Related posts

Leave a Comment