সাভারে রানা প্লাজা ট্রাজেডির আট বছর পূর্তিতে নানা কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার,২৪ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজা ট্রাজেডির আট বছর উপলক্ষে নানা কর্মসুচী পালন করেছে রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। তাদের সাথে কর্মসুচীতে যোগদেন বিভিন্ন শ্রমিক সংগঠনও। ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে সকালে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।…

Read More

এ বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২,১৩০ ও সর্বনিম্ন ৭০

স্টাফ রিপোর্টার,২২ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বনিম্ন ফিতরা ৭০ টাকাই ছিল তবে সর্বোচ্চ ছিল ২ হাজার ২০০ টাকা।\ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এই হার নির্ধারণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত গৃহীত…

Read More

সাভারে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার ,ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২২ এপ্রিল ২০২১ (বিবিনিউজ): সাভারে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ব্যক্তি গার্মেন্টস শ্রমিক আজিজুল ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। এর আগে গত তিন দিনে সাভার ও আশুলিয়ায় তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এসব ঘটনায় স্থানীয় নারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।পুলিশ জানায়,সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় চৌদ্দ বছর বয়সী ওই স্কুল ছাত্রী বাবা মার সাথে একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করতো। পরে রাতে ওই স্কুল ছাত্রীকে জোর জরে নিজ ঘরে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক আজিজুল…

Read More

চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২২ এপ্রিল ২০২১ (বিবিনিউজ):সারা দেশে কঠোর লকডাউনে কর্মহীন মানুষের সহয়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ লক্ষ পরিবারকে আড়াই হাজার টাকা করে মোট নয়’শ ত্রিশ কোটি টাকা অনলাইনে বিতরণ করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সকালে সাভারের তালবাগ এলাকায় নিজ বাসভবনে এটিএন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎ কারে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এছাড়া সারা দেশে অসহায় ও দুস্থদের জন্য জেলা প্রশাসকদের কাছে জরুরী ফান্ড দিয়ে রাখছেন সরকার জেলার আয়তন ও লোক সংখ্যা অনুযায়ী পঞ্চাশ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া আছে…

Read More

মেট্রোরেলের বগি এখন উত্তরায়

২২ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :অবশেষে ঢাকায় এসে পৌছছে বহুল প্রত্যাশীত মেট্রোরেলের ছয়টি বগি। জাপান থেকে জাহাজে করে গতকাল বিকেলে মেট্রোরেলের বগিগুলো আনা হয় ঢাকায়। পরে আজ সকালে ছয়টি বগি সাভারের আশুলিয়ার পাশে দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল ষ্টেশনে আনা হয়। মেট্রোরেলের বগিগুলো দেখতে সেখানে ভীড় করেন অনেক মানুষজন। মেট্রোরেলের কর্মকর্তারা জানিয়েছেন বগিগুলো খুব শীঘ্রই লাগানো হবে। মেট্রোরেল চালু হলে ঢাকায় আর যানজট থাকবে না ।আজ দিনভর একই লরিতে করে মোট চারটি কোচ ডিপোতে নিয়ে যাওয়া হবে। জেটিতে অবস্থানরত বাকি দুটি কোচ নামিয়ে কাল শুক্রবার সকালে ডিপোতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল বুধবার বিকেলে…

Read More

চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী

২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে বরাদ্দকৃত অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসকগণের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সম্প্রতি দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হয়। দুই সপ্তাহের এ লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল।

Read More

সব রেকর্ড ছাড়িয়ে সংক্রমণের নতুন রেকর্ড ভারতের

২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশটি। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম ভারতে দৈনিক মৃত্যু ২ হাজার স্পর্শ করল।গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ২,০২৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৫৫৩। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২…

Read More

ধাক্কা সামলে লড়ছেন তামিম–নাজমুল

২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামার পর স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই যদি উইকেট হারাতে হয়, তাহলে সেটি বড় আঘাত হয়েই আসে। তবে সেই ধাক্কা এ মুহূর্তে ভালোই সামাল দিচ্ছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৩। তামিম–নাজমুলের যুগলবন্দীতে রান উঠেছে ৭৫। তামিম ফিফটি পেয়েছেন। ৭২ বলে ৬৫ করে অপরাজিত তিনি। চার মেরেছেন ১২টি। নাজমুল ৮৬ বলে করেছেন ৩৭। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি বাউন্ডারি। পাল্লেকেলের সবুজ অথচ ব্যাটিং সহায়ক উইকেটে এ দুজন…

Read More

প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আর নেই

২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আর নেই। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ৮৯ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সেই সঙ্গে বাংলার কবিতার এক যুগের অবসান, বাংলা সাহিত্যের এক যুগের অবসান। শঙ্খ ঘোষ কয়েক মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ছিলেন কয়েক দিন। এর মধ্যে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। এরপর তাঁর করোনা টেস্ট করা হয়। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন। তাই কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কিন্তু…

Read More

করোনার প্রভাবে চরম সংকটে দিন কাটছে সাভারের মেহেদী চাষীদের

স্টাফ রিপোর্টার,২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) : করোনা ভাইরাস ও সারা দেশে কঠোর লকডাউন থাকায় বাজারে মেহেদী পাতা বেচা কেনা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে সাভারের মেহেদী চাষীরা। মেহেদী বাগানের কাজ না থাকায় অনেক অসহায় নারীরা এখন ঘর কন্যা সাজাতে ব্যস্ত হয়ে পড়লেও চরম অর্থ সংকটে পরেছে তারা। সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন। রাজধানীর লাগোয়া এ ইউনিয়নের পঞ্চাশ ভাগ মানুষের জীবন ছড়িয়ে আছে মেহেদী পাতার চাষের সাথে। কিন্তু করোনা ভাইরাস ও দেশে কঠোর লকডাউন থাকায় মেহেদী পাতা বাজারে বেচা কেনা বন্ধ থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। বিক্রি না হওয়ায় মেহেদী পাতা গাছেই…

Read More