তাইওয়ান ইস্যুতে ফের আমেরিকার বিরুদ্ধে চীন

১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক):তাইওয়ান ইস্যুতে ফের আমেরিকার বিরুদ্ধে চীন। পুরোপুরি হুমকির সুরে ওয়াশিংটনকে শাসিয়ে বেজিং জানিয়ে দিল, তারা যেন আগুন নিয়ে না খেলে। কয়েক দিন আগেই তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে বাইডেন প্রশাসন। আর তাতেই চটেছে চীন। বরাবরই ফিলিপাইন ও তাইওয়ানের বিরুদ্ধে বেজিংয়ের আগ্রাসনের অভিযোগ তুলতে দেখা গেছে আমেরিকাকে। এবার নতুন নির্দেশিকায় দ্বীপরাষ্ট্রটির কূটনীতিবিদ ও আমলাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার দ্বার আরও প্রশস্ত করেছে ওয়াশিংটন। গত শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়ে দেন, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা নতুন নির্দেশিকা জারি করেছি। এর ফলে সে…

Read More

শুরু হল ‘কঠোর লকডাউন’

১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ): করোনার সংক্রমণ রোধে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। এ লক্ষ্যে লকডাউনের মধ্যেই দেশের শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হচ্ছে। সীমিত পরিসরে চলবে ব্যাংকিং সেবা। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে। সড়কে নেই কোনো গণপরিবহন। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংবলিত প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার…

Read More

উৎসবহীন পহেলা বৈশাখ

১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ): বিশ্বকে আঁকড়ে ধরা করোনা সংক্রমণ শিথিল হচ্ছে না মোটেও। বাংলাদেশেও আবার আক্রান্তের হার বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। সামাজিক দূরত্ব রক্ষা করার সতর্কতা-বেড়ির সামনে এসে থমকে যাচ্ছে মানুষের মহামিলনের চিরাচরিত উৎসব। এবারও গেল বছরের মতো পয়লা বৈশাখে মানুষের মেলামেশায় প্রাণবন্ত কোনো সামাজিক উৎসব হবে না। আছে কিছু স্বল্প আয়োজন। সেসব প্রতীকী, মূলত ভার্চ্যুয়াল মাধ্যমে। আজ বুধবার নতুন বাংলা সন ১৪২৮-এর দিন গণনা শুরু হবে অনাড়ম্বরে। তবে সবার মনেই থাকবে এই প্রত্যয়, দুঃসময় পেছনে ফেলে মানুষ এগিয়ে যাবে নতুন দিনের দিকে। মানুষ অজেয়, মানুষ ভবিষ্যতে ধাবমান—নববর্ষের সূর্যোদয়ের কোমল কচি…

Read More

করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভাইরাসের সেকেন্ড ওয়েভে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র-নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি।’প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাংলা নববর্ষ ১৪২৮ এর প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।শেখ হাসিনা বলেন, আমরা ইতোমধ্যে পল্লী অঞ্চলে কর্মসৃজনের জন্য ৮০৭ কোটি ৬৫ লাখ টাকা এবং পবিত্র রমজান ও আসছে…

Read More

আগামীকাল পহেলা বৈশাখ

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ): বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার বাংলা বর্ষের শেষ দিনও। কাল বুধবার পয়লা বৈশাখ-নতুন বাংলা বর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি।পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপম-ুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত…

Read More

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সে হিসেবে আজ মঙ্গলবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

Read More

করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):দেশে করোনাভাইরাস শনাক্তের ৪শ’তম দিনে মৃত্যু ও আক্রান্ত কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৪৩ ও নারী ২৬ জন।গতকালের চেয়ে আজ ১৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ৮৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৮৯১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ৯ এপ্রিল থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৯৫৫…

Read More

অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের আওতামুক্ত থাকবে : সেতুমন্ত্রী

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে এসকল কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে,তাই এই সময়ে ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে।’সেতুমন্ত্রী মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি তাঁর বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হবার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে…

Read More

সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে আটক ২৫

স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে অন্তত ২৫ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৪। এসময় ক্যাসিনো বোর্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, আজ ভোর রাতে আশুলিয়ার বলিভদ্রবাজার ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ২৪ টি মোবাইল ফোন ও ৯৩ হাজার টাকা। আটকরা হলেন- মোতালেব (১৯), জহিরুল ইসলাম (৩৮), সবুর মন্ডল (৪০), জাকির হোসেন (২৮), ইলিয়াস (৩২), রবিউল ইসলাম (৩৬), তৌফিক হোসেন (২৬), আবুল হোসেন…

Read More

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

Read More