ষ্টাফ রিপোর্টার, ৩ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না । ৮ লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারকে তালিকা ভুক্ত করা হয়েছে । তাদেরকে জমি ও ঘর দিয়ে পূনবার্সন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মঙ্গলবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,খুনিরা জাতীয় চার নেতাকে হত্যা করে দেশকে মেধা শুন্য করতে চেয়েছিলো । এ হত্যা কান্ডের সাথে সকল জড়িত খুনীদের বিচার করা হবে বলেন তিনি।
মত বিনিময় সভায় এসময় শ্রমিক লীগের নেতাকর্মীসহ সাভার পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
