কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর স্ত্রীকে টানা দুই মাস আটকে রেখে তাঁর ওপর নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আলীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন এক গৃহবধু।
ঐ কর্মকর্তার শাস্তির দাবিতে আশুলিয়ার গণকবাড়ীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাভজনক সহায়ক প্রতিষ্ঠান বিমান পোল্ট্রি কমপ্লেক্সের প্রধান গেটে সকালে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শতাধিক কর্মচারী।
ভুক্তভোগী ঐ নারী জানান, অসুস্থ স্ত্রীর সেবা করার কথা বলে ঐ কর্মকর্তা ওই নারীকে রাজধানীর আজিমপুরের বাসায় নিয়ে যান। সেখানে স্ত্রীর অনুপস্থিতিতে ডিজিএম মোহাম্মদ আলী এত দিন তাঁকে নিপীড়ন ও ধর্ষণ করে আসছিলেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ১৫ দিন আগে পালিয়ে আসেন তিনি। এর পর থেকে স্বামীকে চাকরিচুত্যির ভয় দেখানো হলে বিষয়টি জানাজানি হয়। এসময় গণমাধ্যমকর্মীরা বিমান পোল্ট্রি কমপ্লেক্সের গেটে এবিষয়ে জানতে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের সাথে অসৌজনকমুলক আচরণ করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, জনরোষের ভয়ে ওই কর্মকর্তা কদিন ধরে অফিসে অনুপস্থিত রয়েছেন। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ-মহা ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ‘ধর্ষণের অভিযোগটি সঠিক নয়।’ ভুল বোঝাবুঝি থেকে ওই নারী তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment