ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

112596_7854ডেস্ক রিপোর্ট: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উম্মে হানি (১২) নামে এক স্কুলছাত্রী ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছে।  শনিবার সন্ধ্যায় পৌর শহরের নন্দীগ্রাম-বেলঘড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।নিহত উম্মে হানি নন্দীগ্রাম আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে উপজেলার ডুবাতেঘর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।   নিহতের বাবা শহিদুল ইসলাম জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়া পাড়া নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফেরার সময় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে সে শ্বাসরোধে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উম্মে-হানিকে মৃত ঘোষণা করেন।  নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ধরনের খবর এখনও আমরা পাইনি। তবে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

 

মিতু/বিবি নিউজৃ/৭১২

Related posts

Leave a Comment