ডেস্ক রিপোর্ট: ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে ১০ অভিযানে ৩৫ জঙ্গি নিহত হয়েছে। এ সময়ে গ্রেফতার করা হয়েছে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ ও শীর্ষ পর্যায়ের অনেক নেতাকর্মীকে। যাদের মধ্যে সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তাও রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জঙ্গিদের এখন আর বড় ধরনের হামলা বা নাশকতা চালানোর সামর্থ্য নেই। তবে তাদের নাশকতার পরিকল্পনা থাকে সব সময়।
গত ১ জুলাই রাজধানীর গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারী জঙ্গিরা হামলা চালায়। দেশের ইতিহাসে জঙ্গিদের হামলার মধ্যে এটি হলো সবচেয়ে ভয়াবহ। হামলায় সেখানে ১৭ জন বিদেশী ও দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত হন ২৩ জন। দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার তৎকালীন ওসি সালাহউদ্দিন। জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযানে সেখানে নিহত হয় পাঁচ বন্দুকধারী। তারা হলো রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সাবিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। এই ছয়জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
মিতু/বিবি নিউজ/৭১১
