গাজীপুরে ১৭টি বাড়ি পুড়ে ছাই

112592_Faiডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকার গজারিয়াপাড়া এলাকায় আগুন লেগে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ঐ এলাকার হাজী মার্কেট সংলগ্ন সাইদুর রহমানের বাড়িতে একটি বসত ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফলে বসতঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

 

মিতু/বিবি নিউজ/৭১০

Related posts

Leave a Comment