
ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে সাভারের জালেশ্বর ও আশুলিয়ার বেরণ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,গভীর রাতে সাভারের জালেশ্বর এলাকার একটি বাড়িতে অজ্ঞাত ওই ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে আশুলিয়ার বেরণ এলাকার একটি ভাড়া বাড়ির বাথরুম থেকে জামাল মিয়া নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এস আই সামিউল হক জানান,ময়না তদন্তের পরে যানা যাবে এ দুটি আত্মহত্যা নাকি হত্যা কান্ড। এঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
