
সাভার,২৫ আগস্ট,২০২০(বিবিনিউজ):২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে , নিহত ও আহতদের স্বরণে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের স্বরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেই সাথে ঐ এলাকার কয়েক’শ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও তবারক বিতরণ করা হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা জজ কোর্টের পিপি সামছুর রহমান,সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে।
