২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত ৩৮৬২ , মৃত্যু ৫৩

১৬ জুন, ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৫৩ জন। দেশে এক দিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৪৮১ জনের। মোটা মৃত্যু হয়েছে ১ হাজার ২৬২ জনের।ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। সব মিলে এখন পর্যন্ত ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৫ হাজার ৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা।

দেশে ৬১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সুরক্ষিত থাকুন, করোনা প্রতিরোধ করুন।’

Related posts

Leave a Comment