‘খালেদা জিয়ার সঙ্গে কাউকেই দেখা করতে দেয়া হচ্ছে না’

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য বা তাঁর দলের নেতারা ১১ দিন ধরে চেষ্টা করেও দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, খালেদা জিয়াকে দীর্ঘ ১১ দিন তাঁর পরিবারের সঙ্গে এবং কারো সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এটি নিয়ে তারা কোনো কথা না বলে কারাবিধির অজুহাত দেখাচ্ছে। আজ বুধবার সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী,…

Read More

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মামা-ভাগ্নে নিহত

কুষ্টিয়ার মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। বুধবার ভোরে মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনান্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাই মিনুল রহমান জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত…

Read More

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় মো. খোকন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন নোয়াখালীর হাজীপুরের নুর ইসলামের ছেলে। মইজ্জ্বারটেকের ইউনুছ মার্কেটে তিনি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ওই রিকশাচালককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

নেশার টাকার জন্য সন্তান হত্যা, বাবা আটক

হবিগঞ্জের লাখাইয়ে নেশার টাকার জন্য ২ মাস বয়সী শিশুকে হত্যা করেছেন বাবা। পিটিয়ে আহত করেছেন স্ত্রী ও ৯ বছর বয়সী স্কুল পড়ুয়া অন্য মেয়েকে। আর বাবার এমন হিংস্র আচরণ দেখে পালিয়ে রক্ষা পেয়েছে তার দুই ছেলে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ওই উপজেলার মানপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ আটক করেছে। হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী ফুল জাহান জানান, তার স্বামী ওই গ্রামের সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত। নেশার টাকার প্রয়োজন হলেই প্রায়ই তিনি পরিবারের সদস্যদের অত্যাচার করেন। মঙ্গলবার…

Read More

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

মাত্র দু’দিন ও এক সেশনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে এন্টিগা টেস্ট হেরেছে সফরকারী বাংলাদেশ দল। শুধুমাত্র হারের ব্যবধানই লজ্জা দিচ্ছে না টাইগারদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে রেকর্ড সর্বনিম্ন ৪৩ রানেও গুটিয়ে যায় বাংলাদেশ। তবে এন্টিগা ম্যাচের স্মৃতি ভুলে আগামীকাল থেকে শুরু হওয়া কিংস্টন টেস্টে ঘুড়ে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো করতে চায় টাইগাররা। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। গেল জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় স্টিভেন রোডস। তার…

Read More

মিরপুরে আজ গ্যাস থাকবে না

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় আজ বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তিতাস গ্যাসের পরিচালক (পরিচালন) আশরাফ আলী জানান, মেট্রোরেল নির্মাণ কাজের কারণে এখনও কিছু এলাকায় সংযোগ প্রতিস্থাপন কাজ বাকি রয়েছে। বুধবার মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ এর সড়কের উভয় পাশে, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় প্রতিস্থাপন কাজ চলবে। তাই আজ এলাকাগুলোতে আবাসিক বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সংযোগ সকাল ১০টা থেকে রাত…

Read More

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ৩১ জুলাই

ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। আজ বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েসের আদালতে এই জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া। আগামী ৩১ জুলাই এই আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এর আগে গত ৫ জুলাই ওই দুই মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত। গত ৮…

Read More

ভারতে সড়ক দুর্ঘটনায় হতাহত ১০

নয়াদিল্লী, ১১ জুলাই : ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। গতকাল সোমবার প্রদেশটির সোনভদ্র জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র। পুলিশ জানায়, দশ যাত্রী নিয়ে একটি গাড়ি সোমবার সন্ধ্যার দিকে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ৪ জন প্রাণ হারায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ছত্রিশগড়ের বাসিন্দা। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Read More

বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

সেন্ট পিটার্সবার্র্গ (রাশিয়া), ১১ জুলাই : প্রথম দল হিসেবে ২১তম বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠলো সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। গতরাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ১-০ গোলে হারায় বেলজিয়ামকে। ম্যাচের ৫১ মিনিটে ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি ম্যাচের একমাত্র গোলটি করেন। ফলে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মত ফাইনালে উঠলো ফরাসিরা। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হলেও ২০০৬ আসরে রানার্স-আপ হয়েই সন্তুস্ট থাকতে হয় ফ্রান্সকে। ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে সেন্ট পিটার্সবার্গ শেষ চারের লড়াই শুরু করে ফ্রান্স ও বেলজিয়াম। দু’দলই ৪-২-৩-১ ফরমেশনে ম্যাচ শুরু করে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বেলজিয়াম। ৭৩ বারের মোকাবেলায় ৩০টিতে বেলজিয়াম ও ২৪টিতে জয় পায় ফ্রান্স।…

Read More

চ্যারিটেবল মামলায় ১৭ জুলাই পর্যন্ত খালেদা জিয়ার জামিন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য ওই দিন ধার্য করে আদালত। আজ মঙ্গলবার রাজধানীর বক্শিবাজারে অবস্থিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। আজ মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, ‘খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। অপরদিকে খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীরা তার জামিন বাড়ানোর আবেদন করেন। ২০১০…

Read More