রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৮৯

grafরাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৮৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র বিভিন্ন থানা, গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এ অভিযানে অংশগ্রহণ করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০৭ গ্রাম ৪৫০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ৬৬ বোতল ফেন্সিডিল, ৫০ লিটার দেশি মদ, ৪ লিটার বিদেশি মদ ও ৬০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা করা হয়েছে।

এদিকে পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, মঙ্গলবার গেন্ডারিয়া থানার করাতিটোলা, স্বামীবাগ মুন্সিরটেক, দয়াগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ এ্যাম্পুল প্যাথেডিন, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৩৬০ পুরিয়া হেরোইন ও ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

Related posts

Leave a Comment