ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ৭ জন নিহত, আহত ২২

accভারতের তেলেঙ্গানা রাজ্যে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো  ২২ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

বুধবার পুলিশের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজ্যের করিমনগর শহরের কাছে সিনরিলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাসে মোট ৩০ যাত্রী ছিল। দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান। আহত হন ২২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসটি ওয়ারাংগল থেকে করিমনগর যাচ্ছিলো।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সকল প্রকার চিকিৎসার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Related posts

Leave a Comment