বায়ার্নের মাঠে জয় নিয়েই ফিরলো রিয়াল

realচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠ থেকে জয় নিয়েই ফিরলো রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে ফাইনালের পথে এক পা এগিয়ে থাকলো জিনেদিন জিদানের দল।

টানা ১১ ম্যাচ পর গতকাল গোল বঞ্চিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মার্সেলো ও মার্কো আসেনসিওর গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টানা দুইবারের চ্যাম্পিয়নরা।

২৮তম মিনিটে আচমকা এক আক্রৃমণে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার জসুয়া কিমিচ। ৪৪তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ডান দিক থেকে কারভাহালের উঁচু করে বাড়ানো বলে রোনালদো বাইসাইকেল কিকের চেষ্টায় ব্যর্থ হলে পেয়ে যান মার্সেলো। ডি-বক্সের বাইরে থেকে জোরালো নীচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ৫৭তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় অতিথিরা। রাফিনিয়ার ভুলে বল পেয়ে সামনে বাড়ান কারভাহাল। আর ডান দিক থেকে লুকাস ভাসকেসের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিছুক্ষণ আগে বদলি নামা মার্কো আসেনসিও।

Related posts

Leave a Comment