ঢাকা, ৪ মার্চ : দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আনা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল ভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। এর আগে গত ৯ জানুয়ারি একটি হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. মোশাররফ হোসেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ড. খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র…
Read MoreMonth: March 2018
সুপার ওভারে লাহোরকে জেতাতে পারেননি মুস্তাফিজ
পাকিস্তান সুপার লিগে ১২তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজ দল লাহোর কালান্দার্সকে জেতাতে পারলেন না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে বল হাতে নিয়ে নিজ দলকে জেতাতে পারেননি ফিজ। শারজাহ’তে প্রথমে ফিল্ডিং বেছে নেয় লাহোর কালান্দার্স। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে ইসলামাবাদ। দলের পক্ষে জিন পল ডুমিনি ৩৪ ও হুসেন তালাত ৩৩ রান করেন। লাহোরের পক্ষে ইয়াসির শাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ফিজ। জবাবে আগা সালমানের ৪৮ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ৩৪ রানের পরও…
Read Moreপারলে সোভিয়েত পতন উল্টে দিতাম: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইতিহাসের কোনো ঘটনা পাল্টে দেওয়ার সুযোগ থাকলে তিনি গত শতকের নব্বইয়ের দশকে হওয়া সোভিয়েত পতনের ঘটনা উল্টে দিতেন। এদিকে এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে তথ্য-প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন। খবর রয়টার্সর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার ইউরোপ অংশের কালিনিনগ্রাদে যান পুতিন। সমর্থকদের করা প্রশ্নের তাত্ক্ষণিক জবাব দেন তিনি। আধুনিক রুশ ইতিহাসের কোন ঘটনা সুযোগ থাকলে বদলে দিতেন এমক এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন’।
Read Moreআফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল
ঢাকা, ৪ মার্চ : ভারতের মাটিতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের সিরিজে দু’টি তিনদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ্ব-১৭ দল। আগামী ১০ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম তিনদিনের ম্যাচ। ১৮ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল : মোহাম্মদ পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), অমিত হাসান (সহ-অধিনায়ক), ফাইজ হাবিব খান অর্ক, প্রান্তিক নওরোচ নাবিল, মোহাম্মদ তাহসিন,…
Read Moreঅধ্যাপক জাফর ইকবাল ছুরিকাহত
সিলেট, ৪ মার্চ : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শনিবার বিকেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মাথার পেছন দিকে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের…
Read Moreআগামী নির্বাচনে ইনশাল্লাহ আওয়ামী লীগ বিজয়ী হবে : প্রধানমন্ত্রী
খুলনা, ৪ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ নৌকার জয় হবে, উন্œয়নের ধারা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে চাই- গত নির্বাচনে যেমন নৌকায় ভোট দিয়েছেন উন্নয়ন হয়েছে। এই নির্বাচনে আপনারা যদি উন্নয়নের ধারা বজায় রাখতে চান তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে…
Read Moreচকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৪
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দশজন। আজ শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, ভোরে হারবাংয়ের গয়ালমারা এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চার মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়। আহত হন দশজন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read Moreহোলি উত্সবে কলেজছাত্রদের দ্বন্দ্বে স্কুলছাত্র খুন
রাজধানীর কোতোয়ালী এলাকায় গতকাল বৃহস্পতিবার হোলি উত্সব চলাকালে এক কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের নাম রওনক হোসেন ওরফে রনো (১৭)। পুলিশ ও পরিবারের ধারণা, প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বান্ধবী মাইশা, আরিফ, সুমনসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এদিকে যাত্রাবাড়ি এলাকায় আগের দিন গ্যাং দ্বন্দ্বে রাকিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন মুন্না (১৫) নামে আরও একজন আহত হয়। খুনের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের…
Read Moreবেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ১
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিকালে ১০ পিস স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে। ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাযায়, বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
Read Moreযুক্তরাষ্ট্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমপক্ষে ৫ জনের মৃত্যু
নিউইয়র্ক, ৩ মার্চ : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন প্রচন্ড ঝড়ের আঘাতে কমপক্ষে পাঁচজন মারা গেছে। এদিকে ঝড়ের সাথে প্রবল বর্ষণ ও তুষারপাতের কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ ওয়াশিংটনে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খবর এএফপি’র। জাতীয় আবহাওয়া সেবা সংস্থা জানায়, শীতকালীন আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, শীতকালীন ঝড়ের সতর্কতাসহ নিউজার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত প্রচন্ড ঝড়ের এ সতর্কতা কার্যকর থাকবে। শীতকালীন ঝড় রিলির প্রভাবে নিউইয়র্ক রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক ফুটেরও বেশী উচ্চতার…
Read More