ঢাকা, ৬ মার্চ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদা সহকারে নিরাপদ, টেকসই ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে ভিয়েতনাম সরকারের কার্যকর ভূমিকা কামনা করেছেন। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে নৈশভোজের প্রাক্কালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বঙ্গভবনের একজন মুখপাত্র রাষ্ট্রপতি হামিদের বরাত দিয়ে বলেন, তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদা সহকারে নিরাপদ, টেকসই ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতকরণে ভিয়েতনাম সরকারের কার্যকর ভূমিকা কামনা করেছেন। রাষ্ট্রপতি হামিদ আয়োজিত এ নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রী, সংসদ সদস্য, পদস্থ বেসামরিক ও…
Read MoreMonth: March 2018
বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত
বরগুনা, ৫ মার্চ : জেলার বলেশ্বর নদের বিহঙ্গ চরে আজ ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন বনদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, ভোরে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের চর (বিহঙ্গ) এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্ল¬াশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয়সহ বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Read Moreজাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বেরোবি’তে মানববন্ধন
রংপুর, ৪ মার্চ : বিশিষ্ট লেখক ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র প্রতিবাদের অংশ হিসেবে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে মানববন্ধন ও তার লেখা বই পড়া কর্মসূচি পালিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ’রণন’ এবং ’গুনগুন’ ও উদীচী শিল্পী গোষ্ঠীর বেরোবি শাখার আয়োজনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে লেখক অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ’রণন’ এর সভাপতি ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন…
Read Moreময়মনসিংহের ১১ জনের বিচার শুরুর আদেশ
ঢাকা, ৪ মার্চ : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্নাল। আগামী ১২ এপ্রিল এদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়। অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন এবং আসামিপক্ষে ছিলেন আব্দুস শুকুর খান ও আব্দুস সাত্তার পালোয়ান শুনানি করেন। রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের জানান, চারটি অভিযোগে ওই ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ এপ্রিল দিন…
Read Moreজাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিক্ষাবিদ, লেখক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মুহম্মদ ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না। আজ রবিবার রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জমান খান বলেন, জাফর ইকবালের নিরাপত্তার কোনো ত্রুটি ছিলো না, ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না। হামলাকারী ধরা পড়েছে তার কাছে হামলার বিষয়ে জানতে পারবো। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের…
Read Moreএল সালভাদরে ৫.১ মাত্রার ভূমিকম্প
মেক্সিকো সিটি, ৪ মার্চ : এল সালভাদরে শনিবার রাতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
Read Moreখালেদার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ- প্রচার সম্পাদক…
Read Moreজাফর ইকবালকে হামলাকারীর পরিচয় সনাক্ত, স্বজন আটক
সিলেট ৪ মার্চ : প্রখ্যাত লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে, শনিবার দিনগত রাতে বিশ^বিদ্যালয় সংলগ্ন শেখপাড়ায় অভিযান চালিয়ে যুবকের এক স্বজনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, হামলাকারী যুবকের নাম ফয়জুর রহমান। বয়স আনুমানিক ২৪ বছর। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়াপন গ্রামে। পিতা আতিকুর রহমান বিশ^বিদ্যালয় সংলগ্ন একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করছেন। বর্তমানে তারা শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া এলাকায় বসবাস করছেন। ওসি আরও জানান, রাতে…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা
দিয়া ইসলাম , সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে জনপ্রিয় লেখক অধ্যাপক ড.জাফর ইকবালের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা। রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে এসময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম অধ্যাপক ড.জাফর ইকবালের উপর হামলা কারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। অন্যদিকে সরকারী চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী…
Read Moreড. জাফর ইকবালকে ঢাকার সিএমএইচ-এ ভর্তি
ঢাকা, : দুর্বৃত্তের হামলায় আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রাতে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হেছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান বাসস’কে জানান, রাত ১২টার দিকে ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। এরআগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক জানান, জাফর ইকবালকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে গেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুরিকাহত বিশিষ্ট লেখক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…
Read More