রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইতিহাসের কোনো ঘটনা পাল্টে দেওয়ার সুযোগ থাকলে তিনি গত শতকের নব্বইয়ের দশকে হওয়া সোভিয়েত পতনের ঘটনা উল্টে দিতেন। এদিকে এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে তথ্য-প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন। খবর রয়টার্সর
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার ইউরোপ অংশের কালিনিনগ্রাদে যান পুতিন। সমর্থকদের করা প্রশ্নের তাত্ক্ষণিক জবাব দেন তিনি। আধুনিক রুশ ইতিহাসের কোন ঘটনা সুযোগ থাকলে বদলে দিতেন এমক এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন’।
