দিয়া ইসলাম : সাভারে পরীক্ষা কেন্দ্রে নকল করার পরে ধরা পড়ায় এক ছাত্রী দোতলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সকালে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৮) সাভার অধরচন্দ্র বিশ^বিদ্যালয় কেন্দ্র থেকে আজ পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিলেন। পরে ওই ছাত্রী বাড়ি থেকে বাম হাতে নকল করে এসে পরীক্ষায় লেখা শুরু করেন। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের প্রতিনিধি কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন নকল করার বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর খাতা নিয়ে নেন। পরে ওই ছাত্রী স্কুলের দোতলা বারান্দা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্কুল কতৃপক্ষ আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান।
এবিষয়ে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন ওই ছাত্রী নকল করায় তাকে এক্স ফেল করা হয়েছে সে আর পরীক্ষা দিতে পারবে না।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই স্কুলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ওই ছাত্রীর পরীক্ষা নিরিক্ষা চলছে।
ওই ছাত্রী সাভার ব্যাংক কলোনী এলাকার ইয়াজুল ইসলামের মেয়ে। ওই ছাত্রীর মা বিউটি বেগম জানিয়েছন পরীক্ষা কেন্দ্রে আসার আগে তার মেয়েকে বিস্মিত দেখা গেছে।
সাভারে পরীক্ষা কেন্দ্রে নকল করার পরে ধরা পড়ায় আত্মহত্যার চেষ্টা
