চার দিন ব্যাপি দ্বিতীয় বসুন্ধরা পেশাদার গলফ প্রতিযোগীতা শেষ হয়েছে

Golf -02দিয়া ইসলাম : বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এসইউপি এএফডব্লিউসি পিএসসি জি মেজর জেনারেল আকবর হোসেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবাহান,বাংলাদেশ প্রফেশনাল গলফারস এ্যাসোসিয়েশনের সেক্রেটারি (অব.) ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলামসহ আরো অনেকে।
চার রাউন্ডের এই প্রতিযোগীতায় ৮৮ জন পেশাদার ও ২৮ জন এ্যামোচার (ভবিষ্যতের পেশাদারসহ) মোট ১১৬ গলফার অংশ গ্রহন করেন।
এগার লক্ষ টাকার প্রাইজ ম্যানির এই প্রতিযোগীতায় ১৬ আন্ডার খেলে প্রথম হন বাদল হোসেন।
চার দিন ব্যাপি এ দ্বিতীয় বসুন্ধরা গলফ খেলার মিডিয়া পার্টনার ছিলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা।

Related posts

Leave a Comment