জাবিসাস নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

jabe-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৮ সালের নব নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠান থেকে ২০১৭ সালের কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির শামীমের কাছ থেকে ২০১৮ সালের কমিটির সভাপতি নুর আলম হিমেল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয় দায়িত্ব বুঝে নেন।

পরে জাবিসাসের সভাপতি নুর আলম হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয়ের সঞ্চলনায় অনুষ্ঠান থেকে জাবিতে কর্মরত ৪১তম ব্যাচের সাংবাদিকদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায় সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিশেষ অতিথি দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শেখ মন্জরুল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি ও জাবিসাস উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, অধ্যাপক মো. কামরুল আহসান, অধ্যাপক কবিরুল বাশার, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, জাবিসাসের সাবেক সভাপতি জনি আলম, শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, জাবি ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিক, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সান প্রমুখ।

Related posts

Leave a Comment