টোকিও, ২৯ অক্টোবর : জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দিকে শনিবার টাইফুন সাওলা ধেয়ে আসায় সেখানে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। কর্তৃপক্ষ এর প্রভাবে শক্তিশালী ঝড় ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। খবরে বলা হয়, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন এ ঝড় ধেয়ে আসছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাওলার অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। শনিবার সন্ধ্যার দিকে ঝড়টি ওকিনাওয়া ও গ্রীস্মমন্ডলীয় ছোট দ্বীপপুঞ্জ অতিক্রম করতে যাচ্ছে…
Read MoreMonth: October 2017
রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন
ঢাকা, ২৯ অক্টোবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা শেষে আজ দেশে ফিরছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ বাসস’কে বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।’ তিনি বলেন, রাষ্ট্রপতি হামিদ যুক্তরাজ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু চিকিৎসার জন্য ৮ দিনের সফর শেষে গতকাল রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর…
Read Moreঢামেক মর্গে অজ্ঞাত আর নবজাতকের লাশের স্তূপ
ঢাকা, ২৯ অক্টোবর : বাতাসে ভেসে আসছে উৎকট গন্ধ। আর এ দুর্গন্ধের মধ্যেই প্রতিদিন নাকে কাপড় কিংবা রুমাল চেপে বসে থাকেন এখানে ময়নাতদন্ত করাতে নিয়ে আসা লাশের স্বজনরা। এমন উৎকট গন্ধ কিসের- এ প্রশ্নের জবাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ সহকারী রামু চন্দ্র দাসের সরল উত্তর, লাশের। মর্গের ভেতরে স্তূপ হয়ে আছে অজ্ঞাতদের আর নবজাতকের লাশ। ২১ দিন ধরে এসব লাশ নেয়নি আঞ্জুমানে মফিদুল ইসলাম। ফলে এ মর্গে জমেছে নবজাতকসহ ৬৫টি লাশ। লাশগুলো এতটাই বিকৃত হচ্ছে যে, শনাক্ত করার কোনো উপায় থাকছে না। অবশেষে শনিবার সন্ধ্যায় ১০টি লাশ নিয়ে…
Read Moreশাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
ঢাকা, ২৯ অক্টোবর : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ থেকে আসা সিদ্দিক নামে যাত্রীর কাছ থেকে শুল্ক গোয়েন্দারা ৩১টি স্বর্ণের বার ছাড়াও পাঁচটি চেইন ও একটি আংটি উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় ওই যাত্রীকে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাচালানের…
Read Moreজবির তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রলীগের ৩ কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃতরা হলেন- জবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ, জবি শাখা ছাত্রলীগ কর্মী সুজন দাশ অর্ক (সপ্তম ব্যাচ, ফিন্যান্স বিভাগ) এবং রাজিব বিশ্বাস (১১তম ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ)। এ বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগে এসে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার…
Read More‘ত্রাণ সহায়তার নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ার নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। রোহিঙ্গাদের জন্য দরদ থাকলে এত গাড়ি নিয়ে কক্সবাজার যেতে যা খরচ হবে সেই টাকাটা তাদের দিয়ে দিলেই হতো। শনিবার মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, গত আড়াই মাস ধরে খালেদা জিয়ার কোনো খবর নেই, হঠাৎ করে রোহিঙ্গাদের ত্রাণের নামে তিন দিনের সফরে দেড়শ গাড়ির বহর নিয়ে যাচ্ছেন কক্সবাজারে, বিমানে করে যেতে পারতেন, তা…
Read Moreযৌন নির্যাতনের কথা বলার পরিবেশ নেই: কাল্কি
সিনেমার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত কাল্কি কোয়েচলিন। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার সিনেমা ‘জিয়া অউর জিয়া।’ নারীমুক্তির বার্তা দেয়া এই সিনেমা যখন মুক্তি পেলো, তখন বিশ্বজুড়ে চলছে যৌন নিগ্রহের বিরুদ্ধে আন্দোলন। এমনি সময়ে কাল্কি জানালেন, ‘কোথাও শারীরিক নির্যাতনের কথা বলার পরিবেশ নেই।’ কাল্কি জানিয়েছেন, আমার মনে হয় না আমরা মহিলাদের শারীরিক নির্যাতনের কথা বলার মতো জায়গা দিতে পারি। যখন তারা সফল ও বিখ্যাত হয়ে যায়, তখন তাদের কথা শোনা যায়। অনেক মহিলা আছেন, যারা তাদের ক্যারিয়ারে অনেক স্ট্রাগল করেন। তারা তাদের কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাদের কথা শোনার…
Read Moreসেনাসদস্যকে পেটাল পুলিশ, পুলিশকে গণধোলাই
রাজশাহীর চারঘাটে মোটরসাইকেল তল্লাশির নামে এক সেনাসদস্যসহ দুজনকে পিটিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বালাদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের মারধরে আহতরা হলেন- সেনাসদস্য ইয়াসিন আরাফাত আকাশ (২৭) ও তার ভায়রা আশরাফুল ইসলাম (৩৩)। গণধোলাইয়ের শিকার দুই পুলিশ সদস্য হলেন- চারঘাট মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিনুল আলম ও কনস্টেবল মনিরুল ইসলাম। স্থানীয়রা জানান, শ্বশুরবাড়ি এসে পাশের বাজারে চা পানের উদ্দেশে মোটরসাইলে চড়ে যাচ্ছিলেন আরাফাত আকাশ ও তার ভায়রা। তাদের সঙ্গে ছিল দশ বছরের শ্যালক ফিরোজ। এএসআই শাহিনুল আলম ও কনস্টেবল মনিরুল…
Read Moreনেইমার এক ম্যাচের জন্য নিষিদ্ধ
প্যারিস, ২৮ অক্টোবর : মার্সেইয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল তার বিপক্ষে এ নিষিদ্ধাদেশ দেয়া হয়। গত সপ্তাহে অনুষ্ঠিত লীগ ওয়োনের ওই ম্যাচে মাসেইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই নিষিদ্ধাদেশের কারণে মারিও বালোতেল্লির দল নিসের বিপক্ষে লীগ ম্যাচে অংশ নিতে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার। রোববার মার্সেইয়ে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া মার্সেইয়ের বিপক্ষে সমতাসুচক গোল করেন নেইমার। এরপর অবশ্য ফের ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল মার্সেই। দ্বিতীয় দফায় পিএসজিকে সমতায় ফিরিয়ে মান বাঁচান এডিনসন…
Read Moreকমিউনিটি পুলিশিং ডে-২০১৭ আজ
ঢাকা, ২৮ অক্টোবর : আজ শনিবার প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রত্যেকটি বিভাগসহ সারাদেশের সকল পুলিশ ইউনিটে দিনটি একযোগে উদযাপন করা হবে। ডিএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান,এ উপলক্ষে সকাল ১০টায় ডিএমপি’র সদর দফতরের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে । তিনি জানান,ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ অনুষ্ঠানের উদ্বোধন শেষে ডিএমপি’র সদর দফতর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাকরাইল গিয়ে শেষ হবে। র্যালি শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো.…
Read More