শাহজালালে স্বর্ণমুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

goldবিবি নিউজ , ঢাকা, ১৩ সেপ্টেম্ব  :   ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ভারতীয় নাগরিককে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। যাত্রীর নাম রমজান আলী (৪৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বেরাকপুরের বাসিন্দা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল আজ দুপুরে তাকে আটক করে। আটক ব্যক্তি আবুধাবি-চ্ট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি০২৮ যোগে চট্টগ্রাম থেকে আসছিল।আটক স্বর্ণমুদ্রার ওজন ১.৬৬৩ কেজি। আটক স্বর্ণের মূল্য প্রায় ৮৩লক্ষ ১৫ হাজার টাকা।

ওই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিমানে আরোহন করে কেডস এর ভিতর লুকিয়ে শাহজালালে অবতরন করে।

কাস্টম কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে তার কাছে কোন স্বর্ণবার আছে কিনা জিজ্ঞাসা করলে সে তীব্র প্রতিক্রিয়া দেখায়। পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশীর এক পর্যায়ে  পরিহিত কেডস খোলা হয় এবং কেডস এর ভিতর স্বর্ণমুদ্রাগুলো বাদামি রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

অধিকতর নিশ্চিত হওয়ার জন্য র‌্যাব সদর দপ্তরের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক ল্যাব-এ রাসায়নিক পরীক্ষা করা হয় স্বর্ণমুদ্রাগুলোর। পরীক্ষায় তাতে ৮৪.৩৬ শতাংশ স্বর্ণ আছে মর্মে রিপোর্ট পাওয় যায়।

জিজ্ঞাসাবাদে যাত্রী জানিয়েছে, সে একজন মাংস ব্যবসায়ী। ৯ সেপ্টেম্বর দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

আটক রমজান আলীকে গ্রেফতার করে রাত ৮:০০ ঘটিকায় বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

দিয়া ইসলাম  /বিবি নিউজ / ৬৭

Related posts

Leave a Comment