ডেস্ক রিপোর্ট: ‘ডন ৩’ নিয়ে শুরু হল আবারও জল্পনা। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন শাহরুখ খান। বুধবার একটি প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘ডন হল এমন একটি সিনেমা, যার শেষাংশ দেখলে বারবারই মনে হয় যে ‘শেষ হয়েও হইল না শেষ’। যদিও ‘ডন’ ছবির পরিচালক ফারহান আখতার জানিয়েছেন, এখনও ‘ডন ৩’ এর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়নি। তা সত্ত্বেও সিক্যুয়েলের যুগে ‘ডন ৩’ নিয়ে আলোচনা সবার মুখে মুখে। তবে সম্ভবত এই বছরই শুরু হবে এই ছবির চিত্রনাট্য লেখার কাজ। ১৯৭৮ এর অমিতাভ বচ্চনের ‘ডন’ ছিল বলউড জগতের একটি মাইলস্টোন। এরপর ২০০৬ এ…
Read MoreMonth: January 2017
বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে এখন আর ভাবার কোন প্রয়োজন নেই। কারণ, বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না। দেশে বিদেশে নালিশ করা ছাড়া আর বিএনপির কোন কাজ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বর্তমানে একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের গতকাল বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায়…
Read Moreশুরুতেই ‘ওবামাকেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট: শপথ নিয়েই জোরকদমে দাপ্তরিক কাজকর্ম শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কার্যসূচির প্রথমেই তিনি সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার বিল ‘ওবামাকেয়ার’ দ্রুত বাতিলে নির্বাহী আদেশ জারি করেছেন। স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার- এ কথাটাকে বাস্তব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে ‘প্যাশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ নামে ২০১০ সালে একটি আইনে স্বাক্ষর করেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আইনটি অধিক পরিচিতি পেয়েছে ‘ওবামাকেয়ার’ নামে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এই আইনটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই আইনটি…
Read Moreজামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুন। জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না। তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোন অবকাশ বাংলাদেশে নেই। তিনি বলেন, বিএনপির নেতৃবৃন্দের নির্বাচনকালীন সরকার বা অনির্বাচিত অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব। তথ্যমন্ত্রী গতকাল শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না…
Read More‘বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ফিরে না আসলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকতো না’
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে না আসতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকতো না। স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের বিরুদ্ধে জন্ম থেকেই চক্রান্ত শুরু করেছিল এবং ’৭৫-সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার সকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হোসেন…
Read Moreস্বদেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড ত্যাগ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে তার পাঁচ দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে জুরিখ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারি এমিরেট্স এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে দুবাই’র উদ্দেশ্যে জুরিখ আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দুবাইতে চার ঘন্টা যাত্রা বিরতির পর ভোর ৪টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শামীম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারি ফ্লাইটটি আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ)…
Read Moreমধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি বলেন, পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে এ মহাকবি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন। আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বাণীতে শেখ হাসিনা এ কথা বলেন। মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা কাব্যের গতানুগতিক রীতি-প্রকরণ ভেঙে নতুন ছন্দ যোজনায় তিনি আমাদেরকে বিচিত্র কাব্য-সম্ভার উপহার দিয়েছেন। নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য,…
Read Moreট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, আটক ২১৭
ডেস্ক রিপোর্ট: ডোনাল্ড ট্রাম্পের শপথকে কেন্দ্র করে আবারও আমেরিকানরা যে ফুঁসে ওঠবে তা আগে থেকে অনুমান করা যাচ্ছিল। হলোও তাই। শপথ উপলক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনের জড়ো হয় হাজার হাজার ট্রাম্প বিরোধী। তাদের নিয়ন্ত্রণে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। কিন্তু বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত ২১৭ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে এ ছয় জন পুলিশ গুরুতর আহত হয়েছে। বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে জানালা ভেঙেছে, গাড়ি ভেঙেছে। পাথর ছুঁড়ে ট্রাম্পের শপথে যোগ দেয়া পুলিশদের আহত করেছে তারা। মিতু/বিবি নিউজ/১২৩৭
Read Moreসাভারের দক্ষিণ কলমায় প্রায় তিন হাজার পরিবারে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ডেস্ক রিপোর্ট : সাভারে বিভিন্ন বাসা বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী আবিবির নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে সাভারের দক্ষিণ কলমা এলাকায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। দুপুরে সাভার তিতাস গ্যাস…
Read Moreছয় দিনের কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে মা
ডেস্ক রিপোর্ট: সাভারে ছয় দিনের এক কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে মা। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় গত ছয়দিন আগে ব্যাংক কলোনী এলাকার গৌরাঙ্গা দাসের স্ত্রী অঞ্জনা একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে পারিবারিক কলহ নিয়ে আজ সকালে ওই নারীর সাথে তার স্বামীর প্রচন্ড ঝগড়া হয়। পরে দুপুরে নিজ ভাড়া বাড়িতে ওই কন্যা সন্তানকে তার মা গলা টিপে হত্যা করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করেছে। ওই দম্পতির আরও তিনটি মেয়ে সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারনা অভাবের তারনায়…
Read More