ডেস্ক রিপোর্ট : বান্দরবানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের গুংগুরু পাড়া এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের ধোপাছড়ি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের খামারবাড়ী থেকে কাজ শেষে বান্দরবান সদরে ফেরার পথে গুংগুরু এলাকায় বিপরীত দিক হতে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে…
Read MoreMonth: January 2017
৪ রানে সাকিবের ৩ উইকেট
ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের লিড নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। মাত্র চার রানে তিনজন কিউই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ভালোভাবে ফিরিয়ে এনেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলীয় ২৫২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে স্যান্টনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। এরপর চার রানের ব্যবধানে বিজে ওয়াটলিংকে বোল্ড করেন বাংলাদেশের সম্ভাবনা উজ্জল করেন সাকিব। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতেই কলিন ডি গ্রান্ডহোমকেও ফেরান বাংলাদেশি অলরাউন্ডার। এর আগে স্যান্টনার ও নিকোলসের ৭৫ রানের জুটিতে লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ২৫৬ রান করেছে নিউজিল্যান্ড।…
Read Moreমার্কিন বিমান হামলায় সিরিয়ায় শতাধিক আল কায়েদা জঙ্গি নিহত
ডেস্ক রিপোর্ট : সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বোমারু বিমানের হামলায় শতাধিক আল কায়েদা সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমে আলেপ্পোতে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার পেন্টাগন অফিস থেকে এ তথ্য জানানো হয়। পেন্টাগনের তথ্যানুযায়ী, পশ্চিমে আলেপ্পোতে আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ১০০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়। এ হামলায় সশস্ত্র মনুষ্যহীন ড্রোনও যুক্ত করা হয়েছিল বলে এতে জানানো হয়। হোয়াইট হাউসে ওবামার বিদায় মুহূর্তের আমেরিকান বিমান বাহিনীর দ্বিতীয় প্রধান স্ট্রাইক এটি। বৃহস্পতিবার পেন্টাগনের এক খবরে বলা হয়, বি-২…
Read Moreসবার আগে আমেরিকা : ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথস্থল ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের আশ-পাশে বিরোধীদের বিক্ষোভ ও ভাঙচুরের মাঝেই প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটলো মার্কিন এ ধনকুবেরের। শপথের পর ১৪৫৩ শব্দের দেয়া এক ভাষণে ট্রাম্প অঙ্গীকার করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করবেন দেশের জনগণের জন্য। তিনি বলেছেন, ‘আমি আপনাদের জন্য লড়াই করবো; শরীরের প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে। এবং কখনোই নিরাশ করবো না।’ ট্রাম্প ঘোষণা দিয়ে বলেন, আমরা দুটি সহজ নিয়ম অনুসরণ করবো। তিনি বলেন, মার্কিন পণ্য কিনো ও মার্কিনিদের চাকরি দাও।’ ১৯৭৭ সালের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের পর এই প্রথম…
Read Moreদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১০ টার পর এমিরেটস এয়ারলাইন্সে (ইকে-৫৮২)ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রী পরিষদ সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। যাত্রাপথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা বিরতি করেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দফতরে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান। ডব্লিউইএফের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে…
Read Moreপাবনায় অটোবাইক চালককে গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট : পাবনা সদর উপজেলার আতাইকুলায় মনিরুল ইসলাম ওরফে বাটুল (২২) নামের এক অটোবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার উগ্রগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গস্খামের আব্দুর রহিম তুকাইয়ের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় গ্যারেজ থেকে ব্যাটারীচালিত অটোবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন মনিরুল ইসলাম বাটুল। বাড়ি না ফেরায় রাতে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কিন্তু তার সন্ধান মেলেনি। শনিবার সকালে আতাইকুলার উগ্রগর গ্রামের রাস্তার পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের…
Read Moreগাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে ওই নারী পূর্বচান্দনা এলাকায় জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে রেললাইন পার হচ্ছিল। এসময় জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। …
Read Moreঘুমিয়েই ভাগ্য বদল!
ডেস্ক রিপোর্ট : ঘুমানোর জন্য সমালোচিত হন? আপনার কানে কানে শোনানো হয় প্রাচীন প্রবাদ, যে ঘুমিয়ে থাকে, তার ভাগ্যও ঘুমিয়ে থাকে? তাহলে আপনার জানা উচিত, আপনি ঘুমালেও আপনার ভাগ্য কিন্তু ঘুমায় না। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র মতে ঘুম এমন এক ক্রিয়া, যখন আপনি অতি নিশ্চিতভাবে সৌভাগ্যের কাছাকাছি পৌঁছে যান। বৈদিক জ্যোতিষ শাস্ত্র জানাচ্ছে, ঘুমন্ত মানুষের মধ্যে সৌভাগ্যকে জাগানোর শক্তি সঞ্চারিত হয়। কেবল কতগুলো নিয়ম পালন করতে হবে আপনাকে। দেখা যাক, কী নিয়মের কথা বলছেন জ্যোতিষ? আপনার খাটে বেডসাইড টেবিল থাকলে তাতে একটি পাত্র রাখুন। এবং সেখানে ইচ্ছে হলে কোনো গাছ রাখতে…
Read Moreনিজের যৌনতা নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা
ডেস্ক রিপোর্ট: রিয়েলিটি শো কফি উইথ করণের পঞ্চম পর্বে একাই হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই তার স্বীকারোক্তিগুলো একের পর এক আলোচনার জন্ম দিয়েছে। এই পর্বে নিজের যৌন সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে ‘কফি শটস’ গেম খেলার সময় বেশ কিছু ‘ব্যক্তিগত’ প্রশ্ন করেন উপস্থাপক করণ জোহর। যার উত্তর ‘হ্যাঁ’ হলে কফির গ্লাসে চুমুক দিতে হবে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা-করণের কফি আড্ডার যে টিজার ছাড়া হয়েছে, তাতে বেশ কিছু সাহসী স্বীকারোক্তি করেছেন প্রিয়াঙ্কা। ‘বয়ফ্রেন্ডের সঙ্গে শাওয়ার’, ‘ফোন সেক্স’- সব প্রশ্নেই কফি-শট নিতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। শেষে তো প্রাক্তন বিশ্বসুন্দরীকে নিজেকেই বলতে দেখা…
Read Moreঅ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহবান
ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের পাটপণ্য রফতানির উপর ভারত সরকার যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে, তা প্রত্যাহারের আহবান জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের উচিত বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা। ভারতের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানির বিপরীতে বাংলাদেশ ভারতে রফতানি করে মাত্র ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এরমধ্যে পাটপণ্য খুব বেশি নয়। তিনি বলেন, ভারত অনেক বড় দেশ, বাংলাদেশের পাটপণ্য রফতানির উপর থেকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করলে তেমন ক্ষতি হবে না। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান…
Read More