ডেস্ক রিপোর্ট : সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বোমারু বিমানের হামলায় শতাধিক আল কায়েদা সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমে আলেপ্পোতে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার পেন্টাগন অফিস থেকে এ তথ্য জানানো হয়। পেন্টাগনের তথ্যানুযায়ী, পশ্চিমে আলেপ্পোতে আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ১০০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়। এ হামলায় সশস্ত্র মনুষ্যহীন ড্রোনও যুক্ত করা হয়েছিল বলে এতে জানানো হয়। হোয়াইট হাউসে ওবামার বিদায় মুহূর্তের আমেরিকান বিমান বাহিনীর দ্বিতীয় প্রধান স্ট্রাইক এটি। বৃহস্পতিবার পেন্টাগনের এক খবরে বলা হয়, বি-২ চৌর্য বোমারু বিমান প্রায় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধ মিশনে অংশ হিসেবে লিবিয়ায় দুটি ট্রেনিং ক্যাম্পে আক্রমণ করতে উড়াল দেয়। সূত্র: নিউইয়র্ক টাইমস।
মিতু/বিবি নিউজ/১২৫৩
