‘বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ফিরে না আসলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকতো না’

2017-01-20_6_566495ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে না আসতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকতো না। স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের বিরুদ্ধে জন্ম থেকেই চক্রান্ত শুরু করেছিল এবং ’৭৫-সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার সকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।
আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ও দপ্তর সম্পাদক আবদুল মতিন ভুঁইয়া।
এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক স্বদেশ প্রত্যার্বতন দিবসের অঙ্গীকার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের বিরুদ্ধে জন্ম থেকেই চক্রান্ত শুরু করেছিল।
মো. আখতারুজ্জামান বলেন, ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি বলে আজো তারা নানা ষড়যন্ত্র করছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১০ জানুয়ারি দেশে ফিরে না আসতেন তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকতো না।
সভপাতির বক্তব্যে ডা. এস এ মালেক বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন বলেই বঙ্গবন্ধুকে হত্যার আগে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ষড়যন্ত্রকারীদের নিয়ে কমপক্ষে দশটি বৈঠক করেছে। মোস্তাক-জিয়া চক্র কুমিল্লায় অনেক ষড়য়ন্ত্রের কথা জানা আছে বলে উল্লেখ করে তিনি বলেন, লন্ডনে বসে জিয়ার সাথে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।

 

 

মিতু/বিবি নিউজ/১২৪০

Related posts

Leave a Comment