জামালপুরে শিশুকে ধর্ষণ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

dead-body-11ডেস্ক রিপোর্ট: জামালপুরে দরিদ্র ও অসহায় পরিবারের ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সানোয়ার হোসেন জুয়েল নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার শাখা অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার। শিশুটি একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, জামালপুর সদর থানায় সোমবার বিকালে শিশুটির নানা বাদী হয়ে মেয়েটিকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগে ব্যাংক কর্মকর্তা ছানোয়ার হোসেন জুয়েলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে আরো জানা যায়, জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় ব্যাংক কর্মকর্তা সানোয়ার হোসেন জুয়েলের বাড়ির নিচতলায় শিশুটির পরিবার চার বছর ধরে ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিল। শিশুটির বাবা ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। বাড়ির মালিক সানোয়ার শিশুটিকে ফুঁসলিয়ে তার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে শিশুটির নানা মেয়েটির অসুস্থতা দেখে তাকে ডাক্তারি পরীক্ষা করান। এতে শিশুটির গর্ভে সন্তান আসার বিষয়টি নিশ্চিত হন তিনি। সানোয়ার হোসেন শিশুটিকে ফুঁসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার দৈহিক মিলন ঘটিয়েছে বলে প্রকাশ পেলে নানা বাদী হয়ে সানোয়ারকে আসামি করে শিশুটিকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে সোমবার বিকালে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, মামলা দায়েরের পর জামালপুর সদর থানা পুলিশ আসামি সানোয়ার হোসেনকে গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে। সোমবার রাতে সদর থানার এসআই মো. আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বাগেরহাটায় অভিযান চালান। একপর্যায়ে পুলিশ সানোয়ারকে নিজ বাসা থেকে  গ্রেপ্তার করে।

শিশুটির নানা জানান, সানোয়ার স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। শিশুকে সর্বনাশ করার ঘটনা বলতে গেলে সানোয়ার তা অস্বীকার করেন ও ভয়ভীতি দেখান। তাই থানায় মামলা দায়ের করে এ ঘটনার বিচার প্রার্থনা করেছেন তিনি। মামলাটির তদন্ত কর্মকর্তা জামালপুর সদর থানার এসআই মো. আসাদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত সানোয়ারকে আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/৮৮৯

Related posts

Leave a Comment