ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ৫৬

112950_1483414691ডেস্ক রিপোর্ট:  ব্রাজিলের আমাজন জঙ্গল রাজ্যের মেনাস শহরে অবস্থিত একটি জনাকীর্ণ কারাগারে দুই মাফিয়া গ্রুপের বড় ধরনের দাঙ্গায় ৫৬ জন কয়েদি নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   নিরাপত্তা কর্মকর্তা সার্জিও ফন্টেস জানিয়েছে, রবিবার মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। সোমবার এই দাঙ্গা শেষ হয়।
এক পর্যায়ে উভয়পক্ষ আগ্রাসী হয়ে উঠলে দাঙ্গাটি ভয়াবহ রূপ নেয়। এক পক্ষ অন্য পক্ষের লোকজনকে নৃশংস কায়দায় হত্যা করে। কারো কারো মুণ্ডচ্ছেদ করে কারাগারের বেষ্টনীর অন্যপাশে দেহ ছুড়ে ফেলা হয়। খবরে বলা হয়েছে, অনুমান করা হচ্ছে, কারাগারের ভেতরে আরো লাশ রয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/৮৮৮

Related posts

Leave a Comment