রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

112664_imagesডেস্ক রিপোর্ট :  রাজধানীর কাওরান বাজারের কাছে পান্থকুঞ্জ সংলগ্ন সড়কে ট্রাকের ধাক্কায় এক ঠেলাগাড়িচালক নিহত ও তার দুই সহকারী আহত হয়েছেন।

রবিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে।ঠেলাগাড়ি চালকের নাম বাবুল মাতব্বর (৪৩)। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। আহত দুজনের নাম ও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বাবুল মাতব্বরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বংশাল থেকে রড বোঝাই করে ঠেলাগাড়িটি কাওরান বাজারে যাচ্ছিল। শাহবাগ থানাধীন পান্থকুঞ্জের কাছে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঠেলাগাড়ির চালক বাবুল মাতব্বর ঘটনাস্থলে নিহত হন এবং তার দুই সহকারী আহত হন। ঘাতক ট্রাক ও তার চালক আশরাফুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/৮৩৭

Related posts

Leave a Comment