বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে : সেতুমন্ত্রী

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : অদৃশ্য শক্তি করোনার এই সংকটময় মুহূর্তে দেশের মানুষকে বাঁচাতে বিএনপিসহ সকলকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘সংকটকালে সাহস যোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙ্গে দেয়ার অপচেষ্টা করছে। আমি তাদেরকে বিষোদগার ও সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। করোনা ভাইরাস দলমত চিনে না।’সড়ক পরিবহন মন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।‘সরকার একলা চলো নীতিতে বিশ্বাসী’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে…

Read More

সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে নিহত ১১, উত্তর প্রদেশে ৪১

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থান রাজ্যে বজ্রপাতে অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। তাঁদের মধ্যে রাজস্থানের রাজধানী জয়পুরে বৃষ্টির মধ্যে সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। উত্তর প্রদেশে ৪১ জন মারা গেছেন। খবর এনডিটিভি ও বিবিসির। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল রোববার জয়পুর শহরে ২৭ জন আমের দুর্গের একটি ওয়াচ টাওয়ার এবং দেয়ালের ওপরে উঠে সেলফি তুলছিলেন। এ সময় বজ্রপাতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। বজ্রপাতের সময় আতঙ্কিত অনেকেই ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়েন। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই তরুণ…

Read More

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮ জন। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০৭ জন। আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় গতকাল রোববার বিভাগে ৬০ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় আগের ২৪ ঘণ্টার চেয়ে শনাক্ত বেড়েছে, তবে মৃত্যু কমেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায়…

Read More

শিথিল হচ্ছে লকডাউন,বৃহস্পতিবার থেকে খোলা শপিংমল

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার তথা ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। ফলে কিছুটা শিথিল হচ্ছে কঠোর বিধিনিষিধ। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

Read More

চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় সাত জনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) :চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় সাত জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী জানায়,আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় সাভার উপজেলা থেকে একটি স্যুয়ারেজ ড্রেনের কাজ পান শাহিন পালোয়ান পরে তার লোকজন কাজ শুরু করলে শাহিন পালোয়ানের লোকজনের কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কাঠগড়ার পশিচমপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অবৈধ গ্যাস সংযোগকারী ফারুক আহমেদ। পরে তারা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ফারুকের নেতৃত্বে সন্ত্রাসীরা শাহিন পালোয়ানের সাতজন লোকজনকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন,শামিমা…

Read More

সাভারে নিখোঁজের তিন দিন পর ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : নিখোঁজের তিন দিন পরে সাভারে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শিশুটির খুনিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকার একটি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ জানায়,গেল ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামের আট বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করলে পুলিশ শিশুটির আপন খালু নাজমুল মিয়াকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু শিশুটির আপন…

Read More

সাভারে কেন্দ্রীয় যুবলীগ নেতাকে রাশেদুলকে পিটিয়ে জখম, গ্রেফতার ৪ সন্ত্রাসী

১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : ঢাকার সাভারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাশেদুল ইসলাম শাফিনকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। সোমবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস। এরআগে রোববার (১১ জুলাই) গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম, জুয়েল রানা, ফয়জুল ও আফাজ উদ্দিন। এঘটনায় পানি নামের একজন পলাতক রয়েছে। পুলিশ জানায়, রাতে সাভার বাসস্ট্যান্ডে কাজ শেষ করে প্রাইভেটকার যোগে অরুণাপল্লী এলাকায় নিজ বাসায় ফিরছিলেন বাংলাদেশ আওয়ামী…

Read More

করোনার কারনে আজ ধামরাই ও সাভারের রথযাত্রা উৎসব হচ্ছে না

শেখ বাশার ,১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : এ বছরও আজ ১২ জুলাই ধামরাই ও সাভারের রথযাত্রা উৎসবসহ মেলা হচ্ছে না। করোনাভাইরাস মহামারি ও চলমান কঠোর লকডাউনের কারণে গত বছরের ন্যায় এবারও এশিয়ার মহাদেশের মধ্যে দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা সাভারের কানাই লালের এবং গোপিনাথ বাবুর রথযাত্রার উৎসবসহ রথমেলা হচ্ছে না। তবে, রথটান ও রথমেলা না হলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে রথযাত্রা উৎযাপন কমিটি ও স্থানীয় প্রাশাসন।রথযাত্রা উৎযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল জানান, এ বছর ১২ জুলাই রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা…

Read More

দেশে রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত১১,৮৭৪

১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩০ জন মারা গেছেন। গতকাল ১৮৫ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ৪৫ জন বেশি মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৩ ও নারী ৯৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১১ হাজার ৮৭৪ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। গত ৭ জুলাই থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৫০৮ জন, ৭০ দশমিক ০৯ শতাংশ…

Read More

স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানে হারালো বাংলাদেশ

১১জুলাই,২০২১(বিবিনিউজ ) : সফরে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচানোর প্রানপন চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগার দলের সবগুলো অস্ত্রই সচল থাকায় বিজয়ের হাসিতে উদ্ভাসিত হয় বাংলাদেশ শিবির।রেকর্ড ৪৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা টাইগার বোলারদের পুরো দুটি সেশন ঠেকিয়ে রেখেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানেই অল আউট হয়ে যায় তারা। এটি রানের বিচারে বাংলাদেশের দ্বিতীয় বড় ব্যবধানের জয়। এছাড়া ১২৪ টেস্টের ১৫তম জয় টাইগারদের।২য় ইনিংসে জিম্বাবুয়ের…

Read More