ষ্টাফ রিপোর্টার (বিবিনিউজ ):বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (বিডিপিডিসিএল) ২০১৯-২০২০ এর ক্রিকেট লীগ করোনার কারনে আটকে থাকার পর বায়োবাবল সিস্টেমে ক্রিকেটারদের করোনামুক্ত পরিবেশে রাজধানীর ঢাকার আন্তর্জাতিক মানের হোটেল রেখে খেলা অনুষ্ঠিত হয়।
প্রত্যেকটা দল ১১ টি করে ম্যাচ খেলে ১১ টি ম্যাচের মধ্যে সবচেয়ে কম পয়েন্ট ধারী ৩ টা টীমে মধ্যে ২ টি দলের রেলিগেশন নামে খেলা হয় । তার মধ্যে পয়েন্ট বেশি পাওয়া ৬ টি টীম পরবর্তী ৫টি ম্যাচ খেলে।

উদিয়মান এ ক্রিকেটার শেখ জুবায়ের হাসান সাকীব শাইনপুকুর ক্লাবের পক্ষে খেলে । ১০ জুন ২০২১ এ শাইনপুকুর বনাম আবাহনী ম্যাচে শেখ জুবায়ের হাসান সাকীবের অভিষেক হয় । অভিষেক ম্যাচের প্রথম ২ ওভারের বোলিং করার সময় প্রতিপক্ষ ব্যাটস ম্যান ছিলেন নাইম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব। যারা এখনকার সময় অনেক ভাল এবং এ্যাটাকিং ব্যাটসম্যান । যাদের বিপক্ষে ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ভাল স্পেল করেন সাকীব।

৩য় ওভারে সাইফুদ্দিনের বিপক্ষে বোলিং করতে গিয়ে ঘাম ঝরাতে হয় শেখ জুবায়েরকে ।
দিন শেষে শাইনপুকুর বনাম আবাহনী ম্যাচে আবাহনী জয় লাভ করে।
গাজীগ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব বঙ্গবন্ধু ঢাকা ডিভিশন প্রিমিয়ার লীগে টীমসেভ করতে সক্ষম হয়।

বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও সাভারের উদিয়মান ক্রিকেটার শেখ জুবায়ের হাসান সাকীব সাভার ও মানিকগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। তিনি তার ক্যারিয়ারে যেন অনেক উন্নতি করতে পারে এবং দেশের হয়ে খেলার জগতে অনেক দূর এগিয়ে যেয়ে দেশের গৌরব অর্জন করতে পারে।
