স্টাফ রিপোর্টার,১৮ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় অবৈধ ভাবে গড়ে উঠা দুটি ক্লিনিক সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আশুলিয়ার জামগড়া এলাকার আর এম ডায়াগনষ্টিক সেন্টার ও নরসিহপুর এলাকায় নিউ মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়।
সাভার উপজেলা প্রশাসন জানায়,আশুলিয়ার ওই দুটি ক্লিনিক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চিকিৎসার নামে গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগে ওই দুটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। পরে লাইন্সেস না থাকায় ক্লিনিক দুটির কতৃপক্ষকে নগদ আর্থিক জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ ছিলো,ওই এলাকার গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো অবৈধ এ দুটি ক্লিনিক। বিশেষজ্ঞ ও কোন ডাক্তার ছাড়াই আনবিজ্ঞ ডাক্তার দিয়ে মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছিলো। এতে করে মানুষ নানা ভাবে হয়রানী হয়েছিলো। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নয়নজুলি খাল পরিদর্শন করেন ও উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।
সাভারের আশুলিয়ায় ২টি ক্লিনিক সিলগালা করেছে উপজেলা প্রশাসন
