সাভারের আশুলিয়ায় ২ জনের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,৮ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দিসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ার বিশমাইল ও এনায়েতপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে একটি সবজি খেতে অজ্ঞাত চল্লিশ বছর বসয়ী এক যুবকের বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবককে ঘাড় মটকিয়ে দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য বস্তাবন্দি করে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে অজ্ঞাত পয়ত্রিশ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

Related posts

Leave a Comment