জনগন সচেতন না হলে করোনা ভাইরাস ভয়াভহ রুপ নিতে পারে :স্বাস্থ্যমন্ত্রী


স্টাফ রিপোর্টার,১৮ মার্চ ২০২১(বিবিনিউজ):দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার নতুন করে এই মহুতে লকডাউনের কথা চিন্তা ভাবনা করছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক স্বপন।
বৃহস্পতিবার বিকেলে সাভারের আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইনসেপ্টা ভ্যাকসিন-এর বাল্ক ফ্যাসিলিটি, আর এন্ড ডি ফ্যাসিলিটি, প্রোডাকশন ফ্যাসিলিটি ও এনিম্যাল হাউস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক স্বপন এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হয়েছে দাবি করে তিনি আরও বলেন দেশের মানুষ করোনা ভাইরাসে সচেতনা না হলে করোনা ভাইরাস ভয়াভহ রুপ নিতে পারে বলে জানিয়ে তিনি আরও বলেন সরকার দেশের মানুষের মাঝে করোনা ভাইরাসের টিকা পৌছে দিয়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি আরও বলেন, ইনসেপ্টা ভ্যাকসিন প্লান্ট বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে। অবকাঠামো এবং জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস) মান অনুযায়ী ভ্যাকসিন উৎপাদন করে ইতিমধ্যেই ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড বিশ্বমানের প্লান্ট হিসেবে সক্ষমতা অর্জন করেছে।
মন্ত্রী বলেন, আমি মনে করি কোভিড-এর এই সময়ে ভ্যাকসিন উৎপাদনের জন্য অন্যকোনো দেশও এই প্লান্ট ব্যবহার করতে পারবে, এতে বিশ্বের জনস্বাস্থ্য সুরক্ষিত হওয়ার ক্ষেত্রে ইনসেপ্টার ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বড় ধরনের ভুমিকা পালন করবে।’
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই আসনের সাংসদ বেনজীর আহমেদ এমপি, স্বাস্থ্যসেবা বিভাগ-এর সচিব, মো. আব্দুল মান্নান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির ।

Related posts

Leave a Comment