নানা আয়োজনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

সাভার,১৮ মার্চ ২০২১(বিবিনিউজ):নানা আয়োজনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।
এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে সেখানে শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেক কাটার আয়োজন করেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। অন্যদিকে জন্ম বার্ষিকী উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন পরিষদে কেক কাটার আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
এছাড়া নানা আয়োজনে ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ।

Related posts

Leave a Comment