ষ্টাফ রিপোর্টার, ২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আর্টিলারির আয়োজনে এ ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর ৯ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ কালে এসময় আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরো অনেকে।
করোনা কালে স্বাস্থ্য বিধি মেনে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
সাভারে অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ
