রাজধানী থেকে ৩৫ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়া রাজধানীর উত্তরা ও দারুস সালাম এলাকা থেকে ৩৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।
গভীর রাতে গোপন সংবাদের ভিতিত্বে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিতিত্বে রাতে আশুলিয়া এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল বাশার,বাশার মিয়া ও মোশারফ হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে রাজধানীর উত্তরা পশিচম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ী ও জুয়ারিকে আটক করে র‌্যাব ৪। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, আজাহারুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আখতার হোসেন, মোরশেদ আলম ,মোয়াজ্জেম হোসেন,মেহেদী ,সাদী,মিজানুর রহমান,ইসকান্দার আলী,রুহুল আমীন , মোজাম্মেল হক,জাকারিয়া,জারিব হোসেন খান,নাজিম উদ্দিন,আনোয়ারুজ্জামান,ওমর শরীফ ,জাহাঙ্গীর আলম,ফাহিম হাওলাদার,লিয়াকত আলী,শওকত-উল-ইসলাম,শহিদুল ইসলাম,রেজাউর রহমান, জাকির হোসেন, ইমতিয়াজ আহমেদ,হেলাল শেখ,মকবুল হোসেন,ওমর ফারুক ,রিপন,আবুল হোসেন,ও জহির উদ্দিন বাবু। এসময় তাদের কাছ থেকে ১৫ সেট প্লেয়িং কার্ড, ৩৮ টি মোবাইল এবং জুয়ার নগদ ৬,৭৭,৮৪৮/- টাকা উদ্ধার করা হয়।
এদিকে রাজধানীর দারুস সালাম এলাকা হতে ৩৮৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসানকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল নগদ আট হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া সাভারের কাঞ্চনপুরে অভিযান পরিচালনা করে ২০১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে আটক করেছে র‌্যাব।
সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী,বলেন আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment