ধামরাইয়ে বিয়ের দাবিতে নৌ সদস্যের বাড়িতে অবস্থান করছে স্কুল শিক্ষিকা

ষ্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ) : ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে এক নৌ বাহিনীর সদস্যের বাড়িতে সাত দিন ধরে অবস্থান কর্মসুচী পালন করছে আখি আক্তার (২০) নামে এক স্কুল শিক্ষিকা। এঘটনায় এলাকায় এক ধরণের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ধামরাইর নান্নার ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নৌ বাহিনীর সদস্য আমির হোসেনের বাড়িতে।

এলাকাবাসী জানান, আড়াই বছর আগে ধামরাইর লাড়িয়াকুন্ড গ্রামের আব্দুল কাদেরের মেয়ে স্থানীয় স্কুলের শিক্ষিকা আখি আক্তারের (২০) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নান্নার ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মজিবর আলীর ছেলে নৌ বাহিনীর সদস্য আমির হোসেনের সাথে (২৩)।

পরে ওই নৌ বাহিনীর সদস্য বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে বিভিন্ন স্থানে নিয়ে সর্ম্পক স্থাপন করে আসছিলো। এর পর ওই নৌ বাহিনীর সদস্যকে বিয়ের জন্য চাপ দিলে স্কুল শিক্ষিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান আমির হোসেন। এদিকে লোক চক্ষুর আড়ালে ওই স্কুল শিক্ষিকা হঠাৎ করে নিজের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিয়ের জন্য অবস্থান নেন।

সাত দিন ধরে ওই বাড়িতে স্কুল শিক্ষিকা অবস্থান নেওয়ায় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিয়ের দাবিতে অবস্থান নেওয়ায় স্কুল শিক্ষিকা জানান বিয়ে না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থানে থাকবেন। অভিযুক্ত ওই নৌ বাহিনীর সদস্য খুলনা নৌ দপ্তরে কর্মরত রয়েছে বলে জানা গেছে। এঘটনায় নৌ বাহিনীর সদস্য আমির হোসেনের মুঠো ফোন বন্ধ থাকায় এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে স্থানীয় নান্নার ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, পারিবারিক ভাবে ওই স্কুল শিক্ষিকার সাথে নৌ বাহিনীর সদস্যকে বিয়ে দেওয়ার জন্য তারা আলোচনা চালিয়ে গেলেও ছেলের মোবাইল ফোন বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না।

Related posts

Leave a Comment