১০ জুন, ২০২০ (বিবিনিউজ) : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে ব্যাপক প্রাণহানি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ জুন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর…
Read MoreMonth: June 2020
করোনায় প্রথম ৫০০ মৃত্যু ৬৯ দিনে, পরের ৫০০ জনের মৃত্যু ছাড়ালো ১৬ দিনে
১০ জুন ,২০২০(বিবিনিউজ):বিশ্বের অনেক দেশের তুলনায় করোনায় মৃত্যুহার এখনো কম বাংলাদেশে। তবে দেশে করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনা বাড়তে শুরু করেছে। করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় দেশে মৃতের সংখ্যাও বাড়ছে। যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত তথ্য বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিন থেকে জানানো হয়েছে, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। দেশে প্রথম করোনা শনাক্ত…
Read Moreআশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটের উপর নিষেধাজ্ঞা জারি
সাভার প্রতিনিধি,১০ জুন,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত।আজ দুপুরে ওই গরুর হাটের জমিতে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। এলাকাবাসী জানায় গত পঞ্চাশ বছর ধরে আশুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠের প্রায় ৩.২ একর জমিতে গরুর হাট বসিয়ে গরু ছাগল বেচা কেনার সুযোগ করে দিয়ে ছিলেন আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে গত কয়েকদিন আগে আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তপক্ষের উপর বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্ষমতার জোরে উপজেলা প্রশাসন থেকে গরুর হাটটি লিজ নেন আশুলিয়া ইউনিয়ন এলাকার জসিম উদ্দিন মোল্ল্যা পিন্টু নামের এক যুবক। পরে ওই…
Read Moreকরোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো
১০ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। আজ মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। গতকাল ছিল ৪৫ জন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মারা গেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১২ জন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায়…
Read Moreসাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে আহত অন্তত ৮
নিজস্ব প্রতিবেদক,৯ জুন ২০২০(বিবিনিউজ):ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় আতিকুর রহসানের দুইতলা আবাসিক ভবনের নিচ তলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে কাঠগড়ার রাঙ্গামাটিয়া এলাকার আতিকুর রহমানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া লিটন (৩২), শান্তা (২৬), ইমরান (৫), আজিজুল (৭), রিপন (২৬), সালমা (৩০) ও সোহেল (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিকট আওয়াজে আতিকুর রহমানের মালিকানাধীন বাড়ির নিজ কক্ষে সিলিন্ডারের বিস্ফোরণে ঘুম ভাঙে তাদের। এ সময় দুই তলা বাড়ির ধসে পড়া একাংশে দাউ দাউ করে আগুন…
Read Moreউপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়ায় না: ডব্লিউএইচও
০৯ জুন, ২০২০(বিবিনিউজ):উপসর্গ নেই এমন করোনা আক্রান্ত ব্যক্তিদের থেকে সংক্রমণ ছড়ায় না। যদি ছড়ায় সে ঘটনা ‘খুবই বিরল’। সোমবার এমনটি জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখভ। করোনা ভাইরাস আবির্ভাবের পর প্রাথমিক ভাবে পাওয়া তথ্যে বলা হয়, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তা করোনা পজিটিভ ব্যক্তি উপসর্গহীন হলেও ছড়ায়।এর পর গতকাল এনিয়ে ডব্লিউএইচও’র পক্ষ থেকে নতুন করে এই তথ্য বলা হল। তবে মারিয়া ভ্যান জানান, কয়েকটি দেশের পরিসংখ্যান ও তথ্য থেকে এমন ধারণা করা হচ্ছে। এনিয়ে পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না,…
Read Moreবৈশ্বিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে: ডব্লিউওইচও
০৯ জুন ,২০২০(বিবিনিউজ):ইউরোপে করোনাভাইরাস মহামারি অবস্থার উন্নতির দিকে। তবে সার্বিকভাবে বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এমনটি মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওইচও) প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুসের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের বলেন, গত ১০ দিনের ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি জানান গতকালকের শনাক্ত হওয়াদের মধ্যে ৭৫ শতাংশ পাওয়া গেছে ১০টি দেশ থেকে। এই দশ দেশের বেশিরভাগই আমেরিকা ও দক্ষিণ…
Read Moreসাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা রিপোর্ট নেগেটিভ
৯ জুন, ২০২০ (বিবিনিউজ) : দ্বিতীয়বার পরীক্ষায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। দ্বিতীয়বার পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেগেটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল বুধবার আবারও তার নমুনা পরীক্ষা করা হবে। তবে তার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড আরও ৭২ ঘন্টা মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মোহাম্মদ নাসিমের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন…
Read Moreকরোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৪৫ ও শনাক্ত ৩,১৭১
৯ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪৫ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৯৭৫ জন। রোববার ও সোমবার এই দুইদিনই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। ওই দুইদিন ৪২ জন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭১ হাজার ৬৭৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৪ হাজার…
Read Moreকরোনায় এক দিনে আবারও ৪২ জনের মৃত্যু
০৮ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও একইসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছিল। এটি এক দিনের হিসাবে সর্বোচ্চ।সব মিলে দেশে করোনায় মারা গেছেন ৯৩০ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৫ জনের। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫০৪ জনের।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এ নিয়ে সর্বমোট ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের…
Read More