সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় নিরাপত্তাকর্মী নিহত

সাভার,১৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বালু ভর্তি ট্রাক চাপায় গোলাম রব্বানী নামের (৩৫) একটি পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় ওই যুবক উত্তরা থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে ইউনিক বাসষ্ট্যান্ডে আসার জন্য রওয়ানা দেন পরে তিনি ইউনিক বাসষ্ট্যান্ডে নামার পরে পিছন থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। নিহত ওই যুবক আশুলিয়ার ডিইপিজেড এলাকার ইয়াং ওয়ান গার্মেন্টস এ নিরাপত্তাকর্মীর চাকুরী করতো।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই নাহিদ বলেন নিহত যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।

Related posts

Leave a Comment