
ধামরাই,১৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে গতকাল চার শিশু ধর্ষণের ঘটনায় রেশ কাটতে না কাটতেই আবারও পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী সবজি বিক্রেতা গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় পাঁচ বছরের ওই শিশুটি তার বাবা মার সাথে ধামরাইর ইসলামপুরে একটি বাড়িতে ভাড়া থাকতো গতকাল রাতে তার বাবা মা পোশাক কারখানায় কাজে চলে গেলে প্রতিবেশী সবজি বিক্রেতা গোলাম মোস্তফা (৫০) ওই শিশুকে ধরে নিয়ে জোর পূর্বক তার ঘরে নিয়ে তাকে ধর্ষন করে পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে বললে শিশুটির বাবা মা গভীর রাতে ধামরাই থানায় ধর্ষণকারী গোলাম মোস্তফাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ভোর রাতে ইসলামপুরে পুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
গতকাল ধামরাইর আমবাগান এলাকায় চার শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পরে আজ আবারও এক শিশু ধর্ষণের ঘটনা ঘটলো। এঘটনায় ধামরাইয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন আসামীকে রিমান্ডের আবেদন করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
অন্যদিকে সাভারের ছায়াবিথি এলাকায় নিজের ১১ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন বাবার বিরুদ্ধে। আজ সকালে ওই শিশু তার বাবাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
